
কষ্টের কস্তুরী
কিছু কিছু কষ্ট আছে
ক্ষতে কোন মলম লাগে না।
কারওর শুশ্রুষা নয়
গাঢ় মমতায় জেগে থাকা রাত নয়
হাওয়া পরিবর্তন, তা-ও নয়
সেরে যায়।
কিছু কষ্ট নিয়ত পোড়ায়
ক্ষুদ্র তুচ্ছ কিছু, ফুঁ মেরে উড়িয়ে
দেওয়ার মতো কিছু
কষ্টের ক্ষীণাঙ্গী শরীরেও
আগুনের আঁচ থাকে
সেইসব কষ্টগুলো
বর্শা বেঁধায় না
দুই চক্ষু অন্ধ করে না, কেবল
কোথায় কীসব যেন
পোড়াতে পোড়াতে করে নিভৃত অঙ্গার।
কিছু কিছু কষ্ট আছে
রাত পোহাবার আগে বাতাস মেলায়,
কিছু কষ্ট বাসা বাঁধে
ভালবেসে থেকে যায় পুরোটা জীবন।
তসলিমা নাসরিন
নির্বাসিত বাহিরে অন্তরে
Categories
- আমার কিছু যায় আসে না (1)
- কষ্টের কস্তুরী (1)
- কিছুক্ষণ থাকো (1)
- খালি খালি লাগে (1)
- তবু ফিরব (1)
- তসলিমা নাসরিন (1)
- নির্বাসিত নারীর কবিতা (1)
- নির্বাসিত বাহিরে অন্তরে (1)
- পদ্মপাতা তুমি ভাসো (1)
- বালিকার গোল্লাছুট (2)
- শাসন (1)
- সন্তাপ (1)
- সমাবর্তন (1)
আমার ব্লগ তালিকা
-
-
বাকবন্দির জবানবন্দি১৫ বছর আগে
-
-
এই জানোয়ারদের হত্যা করতে হবে!১৭ বছর আগে
-
-
A poem for Taslima Nasrin১৭ বছর আগে
-
-
-
-
নির্বাসিত বাহিরে অন্তরে লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নির্বাসিত বাহিরে অন্তরে লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
৭:০১ AM
লেবেলসমূহ: কষ্টের কস্তুরী, নির্বাসিত বাহিরে অন্তরে
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
